চীনের সামরিক বিশ্লেষকেরা ডিএফ-২৬ নামের ক্ষেপণাস্ত্রটিকে ‘গুয়াম কিলার’ বলে অবিহিত করছে। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রে গুয়াম দ্বীপেও আঘাত হানতে সক্ষম। কয়েক দিন আগেই ডংফেং-৪১ নামের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় চীন। এবার বিশ্বের অন্যতম পরাশক্তি চীন নতুন ধরনের আরেকটি ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে। এ ক্ষেপণাস্ত্রগুলো সাগরে শত্রুর দ্রুতবেগে চলা জাহাজে আঘাত হানতে পারবে। শুধু তাই নয়, আস্ত একটি বিমানবাহী রণতরিও গুঁড়িয়ে দিতে পারবে। এমনটাই দাবি করেছে বেইজিং। সাইথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, দূরপাল্লার নতুন ব্যালিস্টিক ডিএফ-২৬ নামের ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রে গুয়াম দ্বীপেও আঘাত হানতে সক্ষম। এ পরীক্ষায় ওয়াশিংটনের মাথাব্যথার কারণও হয়ে উঠতে পারে। চীনের সামরিক বিশ্লেষকেরা ক্ষেপণাস্ত্রটিকে গুয়াম কিলার বলছে। চীনের নতুন তৈরি গুয়াম কিলার ক্ষেপণাস্ত্রটি সাড়ে পাঁচ হাজার দূরের লক্ষ্যতে সফলভাবে আঘাত হানতে পারে। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে সামরিক কুজকাওয়াজে প্রথমবারের প্রদর্শন করা হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডিএফ-২৬। এরপর এ নিয়ে হইচই পড়ে যা...