পর্যটকদের সহায়তা করতে মোবাইল ফোন অপারেটর রবি নিয়ে এসেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ঘুরব ডটকম’। দেশে ও দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে সার্বিক সহায়তা দেবে এই প্ল্যাটফর্ম। আজ সোমবার রবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে রবি বলছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভ্রমণকারীরা এখন থেকে দ্রুত, সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে দেশ বা দেশের বাইরে ভ্রমণের জন্য ফ্লাইট, ট্যুর প্যাকেজ ও হোটেল বুক করার সুযোগ পাবেন। ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ঘুরব ডটকমের গ্রাহকেরা এজেন্টদের সঙ্গে চ্যাট করে তথ্য নিতে পারবেন। এতে গ্রাহকেরা তাঁদের সব প্রশ্ন ও ভাবনার উত্তর পেয়ে যাবেন। গ্রাহকদের মানসম্মত সেবা দিতে ডেটা অ্যানালিটিকস সলিউশনের মাধ্যমে ঘুরব ডটকম প্ল্যাটফর্মটি সাজানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা মোবাইল অ্যাপ অথবা ঘুরব ডটকম ওয়েবসাইটের মাধ্যমে প্ল্যাটফর্মটির সেবা নিতে পারবেন। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের আশপাশের বেড়ানোর জায়গাগুলো সম্পর্কেও তথ্য পেয়ে যাবেন। পাশাপাশি কোনো স্থানে ভ্রমণের জন্য সার্বিক তথ্য ও সহায়তা দেবে এই প্ল্যাটফর্ম। যেকোনো ব্যক্তি ঘুর...