Skip to main content

Posts

Showing posts with the label Bangladesh

শিক্ষামন্ত্রী: ভুল প্রশ্নপত্র বিতরণে গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রবিবার রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসএসসি পরীক্ষার প্রথম দিন ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, "এ বিষয়ে গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে"। চলতি এসএসসি পরীক্ষায় শনিবার প্রথম দিন বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষায় দেশের বিভিন্ন জেলায় ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ আসে। এতে পরীক্ষার্থী ও অভিভাবক মহল ক্ষোভ প্রকাশ করেন। "প্রশ্নপত্র ফাঁস বন্ধে রয়েছে কঠোর নজরদারি। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ও বিতরণে গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে", বলেন শিক্ষামন্ত্রী। রবিবার রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডা. দিপু মনি বলেন, "প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি নজরদারি করা হচ্ছে"। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পরীক্ষা শুরুর এক ঘন্টা পর কোনো শিক্ষার্থী হল থেকে বের হতে চাইলে প্রশ্নপত্র রেখে বের হতে হবে। মূ...

সংলাপ স্থগিত, নতুন কর্মসূচি কালো ব্যাজ ধারণ

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৬ ফেব্রুয়ারি নির্ধারিত নাগরিক সংলাপ স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর পরিবর্তে ওই দিন কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ খবর জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঐক্যফ্রন্টের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৬ ফেব্রুয়ারি নির্ধারিত নাগরিক সংলাপ স্থগিত করা হয়েছে। পরে এর সময়সূচি জানানো হবে। ৩০ ডিসেম্বর ‘ভোট ডাকাতি’ ও ‘প্রহসনের নির্বাচনের’ প্রতিবাদের আগামী বুধবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। মির্জা ফখরুল আরও জানান, আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আয়োজিত শুভেচ্...

কর্মক্ষেত্রে ৪০ ভাগ অনুপস্থিতি নিয়ে যা বললেন চিকিৎসকরা

কর্মক্ষেত্রে ৪০ ভাগ চিকিৎসক অনুপস্থিত থাকেন—দুর্নীতি দমন কমিশনের (দুদক) এমন অভিযোগ মানতে নারাজ চিকিৎসকরা। তাদের মতে, হাসপাতালের চিকিৎসা সিস্টেম ডিউটি রোস্টার মেনে করা হয়, তাই সবসময় শতভাগ চিকিৎসক হাসপাতালে উপস্থিত থাকা সম্ভব নয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক)একটি পরিসংখ্যানে হাসপাতালগুলোতে চিকিৎসকদের ৪০ শতাংশ অনুপস্থিত থাকার বিষয়টি উঠে আসায় রাজধানীর চিকিৎসকেরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। চিকিৎসকরা বলছেন, অন্য সরকারি চাকরিজীবীর চেয়ে চিকিৎসকের দায়িত্ব আলাদা। হাসপাতালের চিকিৎসকের দায়িত্ব ২৪ ঘণ্টা। তাদের ডিউটি ৮টা-আড়াইটার হলেও কাজ কিন্তু সাড়ে ছয় ঘণ্টার নয়। চিকিৎসকসহ অন্যরা মর্নিং,ইভিনিং ও নাইট তিন রোস্টারে ডিউটি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র চিকিৎসক বলেন, চিকিৎসক সম্পর্কে দেশের মানুষের বিরূপ মনোভাব দেশের চিকিৎসাখাতকে ব্যাহত করছে। এতে করে চিকিৎসকের সন্তানেরা এবং মেধাবী শিক্ষার্থীরা এই পেশায় আসছে না। এছাড়া, দেশের চিকিৎসা ব্যবস্থাতেও অনেক ক্ষেত্রে ঘাটতি রয়েছে। পর্যাপ্ত জনবল না থাকা, বিভিন্ন ক্ষেত্রে পর্যাপ্ত সরঞ্জাম না থাকা, দুর্নীতি ও অনিয়ম এই খাতের অনেক কিছুকে ব্যাহত করছে। ...