Skip to main content

রবি-টেন মিনিট স্কুল অ্যাপ উদ্বোধন

অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল অ্যাপ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। সফটওয়্যার টেকনোলজি পার্ক, জনতা টাওয়ার, কারওয়ান বাজার, ঢাকা, ২৯ জানুয়ারি। ছবি: সংগৃহীত
মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মের উদ্বোধন করল দেশের বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল। দেশের সব প্রান্তের শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষামূলক কনটেন্ট পৌঁছে দিতে অ্যাপটি চালু করা হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের সফটওয়্যার টেকনোলজি পার্কে অ্যাপটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। তিনি বলেন, ‘শহর ও গ্রামের মধ্যে থাকা বৈষম্য দূর করে মানসম্মত শিক্ষাবিস্তারে কাজ করে যাচ্ছে রবি-টেন মিনিট স্কুল। আমার বিশ্বাস, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে রবি–টেন মিনিট স্কুল সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে ডিজিটাল শিক্ষা এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অন্যতম এই অনুষঙ্গের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমরা গর্বিত। অ্যাপটি চালু হওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম এই অনলাইন স্কুলের ব্যবহার ও সহজলভ্যতা দুটোই বাড়বে। রবি-টেন মিনিট স্কুলের এই অগ্রগতি ডিজিটাল জীবনধারার প্রসারে এক অনন্য মাত্রাও যোগ করেছে।’

জাতীয় শিক্ষা বোর্ড প্রণীত প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকের ওপর ভিত্তি করে ১২ হাজারের বেশি ভিডিও নিয়ে সাজানো হয়েছে অ্যাপটি। এ ছাড়া অ্যাপ ব্যবহারকারীরা যেকোনো বিষয়ের ওপর নিজেদের দক্ষতা যাচাইয়ের জন্য চার হাজারের বেশি কুইজ টেস্টে অংশ নিতে পারবে। অ্যাপটি সঙ্গে সঙ্গে ফলাফল এবং শিক্ষার্থীর আর উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।

অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা সেরা শিক্ষকদের নেওয়া লাইভ ক্লাসগুলোতে অংশ নিতে পারবে। পাশাপাশি তাদের কোনো প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে সে উত্তরও দেবেন শিক্ষকেরা।

ব্যবহারকারীরা জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার যেকোনো পাঠ্যবিষয়ের ওপর এক হাজারের বেশি ‘স্মার্টবুকস’ ব্যবহারের সুযোগ পাবে। এ শিক্ষা উপকরণ থেকে কোনো পাঠ্য বিষয় সম্পর্কে বিশদ ধারণা নিতে পারবে শিক্ষার্থীরা। স্মার্টবুকগুলোতে বিভিন্ন জটিল বিষয় ব্যাখ্যাসহ সহজভাবে উপস্থাপন করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, পেশাগত ও দক্ষতা উন্নয়ন কোর্স, ব্যক্তিগত বিবরণ লেখা, মাইক্রোসফট অফিস, অ্যাডোবিসহ আরও অনেক বিষয়ে শিক্ষণীয় কনটেন্ট পাবে ব্যবহারকারীরা। অ্যাপটিতে ৯০০–এর বেশি শিক্ষণীয় ব্লগ রয়েছে, যা থেকে শিক্ষার্থীরা পাঠ্য বিষয় ও জীবন সম্পর্কে জানার পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি ও অনুপ্রেরণামূলক বিষয়াবলি পড়ার সুযোগ পাবে।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

মঙ্গলবারের এ অনুষ্ঠানে রবির হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম, মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর এবং রবি-টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

সংখ্যা নয়, চাই শিক্ষার মান

ছবিঃ প্রথম আলো গত ১০ বছরে শিক্ষা খাতে বেশ কিছু উন্নতি তবে দেশে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গুণগত মানের ওপর জোর দেওয়ার তাগিদ গত ১০ বছরে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান, ভর্তি ও পাসের হার, বৃত্তি-উপবৃত্তি—সবই তরতরিয়ে বেড়েছে। কিন্তু অর্জনগুলো ম্লান করে দিচ্ছে নীতি-সিদ্ধান্তের দোদুল্যমানতা, পরীক্ষার আধিক্য, প্রশ্নপত্র ফাঁস এবং নানা দুর্নীতি ও অনিয়ম। আর শিক্ষাবিদেরা বলছেন, এভাবে শিক্ষার মান নেমে যাচ্ছে। শিক্ষাবিদদের পরামর্শ হলো, সংখ্যার বদলে নতুন সরকারের উচিত হবে শিক্ষার গুণগত মানের ওপর জোর দেওয়া। শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন দায়িত্ব নেওয়ার পর গুণগত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য দিচ্ছেন। গত এক দশকে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থীদের নতুন বই দেওয়া, প্রায় সব শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা, সাক্ষরতার হার বৃদ্ধি, প্রাথমিক ও মাধ্যমিকে ছেলে-মেয়ের সমতা আসার মতো লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। এই সময়ে ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় সরকারি হয়েছে। যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেগুলোতে এক...

হোম মেড খাবার ডেলিভারি দেয় যারা

বাইরের খাবার খেলে হয়তো বিভিন্ন ধরণের স্বাদ পাওয়া যায়। কিন্তু ঘরের খাবারের মতো মান আশা করা যায় না।যারা বাইরের খাবারে ঘরের খাবারের মান খোঁজেন তাদের জন্য রয়েছে হোমমেড ফুড ডেলিভারির ব্যবস্থা। বেশ কয়েকটি ফেইসবুক পেইজ থেকে সরাসরি অর্ডার করা যায় হোমমেড ফুড। বিভিন্ন ধরণের হোমমেড খাবার প্রস্তুতকারী কয়েকটি ফেইসবুক পেইজের খোঁজ থাকছে প্রতিবেদনে। ফুড প্ল্যানেট ঘরে বানানো পিঠা, পুডিং, চিকেন বল, চিকেন নাগেটস, রোল, বরফি, মালাই চপ, সেট মেনু ও ফ্রোজেন ফুড অর্ডার করা যায় এখানে। পেইজটির মালিক মারিয়াম রুম্পা। তিনি জানান, ২০১৪ সাল থেকেই এ ব্যবসা শুরু করি। আগে পেইজটিতে শুধু রেসিপি আপলোড করতাম। পরে দেখলাম হোম মেড ফুডের যথেষ্ট চাহিদা রয়েছে। প্রথমে অল্প পরিসরেই শুরু করি। এখন অর্ডারের সংখ্যা বেড়ে যাওয়ায় কর্মী নেওয়ার কথা ভাবছি। হোমমেড ডিশেস এখানে চাহিদা মতো খাবার অর্ডার করা যায়। কেমন পরিবেশে খাবার রান্না হয় তার ভিডিও আপলোড করা আছে পেইজটিতে। স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা ঘরে রান্না করা খাবার অর্ডার করতে ঢুঁ মারতে পারেন পেইজটি। এতে লাইক রয়েছে সাড়ে ৩ হাজারের বেশি। কুকলিঢাকা পেইজটিতে শুধু খাবার অর্ডারই নেওয়া হয় না। বিভিন...

২০২১ সালের মধ্যে মিলবে ৩য় সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ

তিন বছরের মধ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ দেশের চাহিদায় যুক্ত হবে বলে আশা করছে সরকার।   দেশে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির যে গতি তাতে ২০২১ সালের মধ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ পাওয়া না গেলে চাহিদার বিপরীতে পরিস্থিতি সামাল দেয়া যাবে না বলে মনে করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।     ইতোমধ্যে নিজেদের তৃতীয় সাবমেরিন ক্যাবলের জন্য নতুন সি-মি-উই ৬ কনসোর্টিয়ামে যুক্ত হয়েছে বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই কনসোর্টিয়ামের উদ্যোক্তাদের জানিয়ে দেয়া হয়েছে যে, বাংলাদেশ এই ক্যাবলে থাকছে।  এখন সক্ষমতা, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, কিছু দিন পরে আমাদের ব্যান্ডউইথের চাহিদা এমন জায়গায় গিয়ে ঠেকবে যে, সি-মি-উই ৫ দিয়ে তা আর সামাল দেয়া যাবে না। তাই বছর তিনেকের মধ্যেই তৃতীয় সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ যোগ করতে হবে।   ‘এর মধ্যে বেসরকারি কেউ সাবমেরিন ক্যাবল করতে চাইলে চার নম্বর সাবমেরিন ক্যাবলও নেয়া হবে। তখন চাহিদা মিটিয়ে রপ্তানিও করা যাবে। নেপাল, ভুটান ও ভারতসহ কয়েকটি দেশ ইতোমধ্যে বাংলাদেশের ক...